ফ্যাসিবাদ ফেরানোর প্রেক্ষাপট তৈরিতে মরিয়া কিছু সাংবাদিক ও গণমাধ্যম - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো দল পুনর্গঠনে পুরোপুরি মনোযোগ দিচ্ছে বিএনপি দিন যত যাচ্ছে বেরিয়ে আসছে ঋণ জালিয়াতির ঘটনা,রেকর্ড লোকসানে ব্যাংক খাত অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে বোমা আতঙ্ক,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

ফ্যাসিবাদ ফেরানোর প্রেক্ষাপট তৈরিতে মরিয়া কিছু সাংবাদিক ও গণমাধ্যম


নুর নবী জনী : বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করতে কিছু সাংবাদিক ও কয়েকটি গণমাধ্যম মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, তিনজন সাংবাদিকের একজন উপদেষ্টাকে প্রশ্ন করার ধরন এবং একটি ইংরেজি দৈনিক পত্রিকার শিরোনাম একইসূত্রে গাঁথা। গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভারতীয় আগ্রাসন ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরিকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ড. মাহমুদুর রহমান বলেন, নেগেটিভ ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই করার জন্য কাউন্টার ন্যারেটিভ প্রচার করতে হবে। যারা দেশের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা চায়, তাদের এই ন্যারেটিভের বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন সরকারের বিরুদ্ধে কীভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, সেই ন্যারেটিভ প্রচারের ফল হচ্ছে ১/১১-এর সরকার। ওই সরকার ছিল ভারতের দালাল। ওয়ান ইলেভেনের সরকারকে সবসময় ভারতের দালাল সরকার বলেছি, এখনো বলবো। মঈনউদ্দিন, মাসুদ, ফখরুদ্দিনের সরকার ছিল ভারতের দালাল। ওই সরকারকে আমি কখনো স্বীকার করিনি, করবোও না। এখনই যে ন্যারেটিভ তৈরি করার উদ্দেশ্যে তিনজন সাংবাদিক একজন উপদেষ্টাকে প্রশ্ন করেছিলেন এবং একটি ইংরেজি দৈনিক পত্রিকার শিরোনাম একইসূত্রে গাঁথা। এটার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট তৈরি করা, আবার ভারতীয় আগ্রাসন ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট তৈরি করা। আমাদের যেসব সংবাদমাধ্যম আছে তাদের এই ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই করার জন্য কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে। এটা কিন্তু দৈনিক আমার দেশ প্রতিনিয়ত করে যাচ্ছে।

অনুষ্ঠানে দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ড. আনোয়ার উল্লাহ চৌধুরী প্রমূখ।

Top