দেশের বিভিন্ন কারাগার থেকে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা

দেশের বিভিন্ন কারাগার থেকে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে


মোহাম্মাদ মুরাদ হোসেন: ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরানীগঞ্জ) দেশের বিভিন্ন কারাগার থেকে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এই ২৪ জন বন্দি এরই মধ্যে মুক্তি পেয়ে কারাগার ত্যাগ করেছে।শনিবার (২৯ মার্চ) কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ দেশের বিভিন্ন কারাগার থেকে ঈদুল ফিতর উপলক্ষে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে ২২ জন বন্দিকে ৫৭৯ ধারায় সরকারের নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়। এ ছাড়া আরও দুইজনকে ভালো কাজের জন্য মুক্তি দেওয়া হয়।

Top