২০২৪ সালে ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

২০২৪ সালে ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ


আলোকিত বার্তা:মেটলাইফ বাংলাদেশ ২০২৪ সালে মোট ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে।গ্রাহকদেরকে বীমা সুবিধা হিসেবে পরিশোধ করা অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যু দাবি হিসেবে পরিশোধ করা অর্থ এর অন্তর্ভুক্ত।এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন,“বীমা পরিকল্পনায় গ্রাহকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হচ্ছে বীমা দাবির অর্থ পাওয়া। আমরা নিরলসভাবে আমাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করেছি যাতে মেটলাইফের গ্রাহকরা তাঁদের বীমা দাবি দ্রুত এবং সহজে পেয়ে যান।বাংলাদেশের বীমা শিল্পের উপর গ্রাহকের মানুষের বিশ্বাস এবং আস্থা বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করে যাওয়াই আমাদের লক্ষ্য।২০২৪ সালে মেটলাইফের নিষ্পত্তিকৃত মোট বীমা দাবির মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা খরচ নির্বাহে ২৩৭ কোটি টাকা; মৃত্যু দাবি হিসেবে ১৪০ কোটি টাকা এবং পলিসির পূর্ণ বা আংশিক মেয়াদপূর্তি সহ আরও অন্যান্য কারণে ২,৫১৮ কোটি টাকা পরিশোধ করা হয়।

গত ৫ বছরে (২০২০-২০২৪) মেটলাইফ ১১ হাজার ৪০০ কোটি টাকারও বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে।অনলাইন বীমা দাবি আবেদন করা এবং ৩-৫ কার্য দিবসের মধ্যে বীমা দাবি পাওয়ার মাধ্যমে মেটলাইফ-এর গ্রাহকরা এখন সবচেয়ে ভালো অভিজ্ঞতা উপভোগ করছেন। বীমা দাবি নিষ্পত্তিতে মেটলাইফের সক্রিয়তা এবং দক্ষতা দেশের বীমা খাতে গ্রাহকের সন্তুষ্টি ও আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।বাংলাদেশে ৯০০টিরও বেশি প্রতিষ্ঠান এবং ১০ লাখ ব্যাক্তি গ্রাহকদের বীমা সেবা প্রদান করছে মেটলাইফ।

Top