শরীরের ক্ষতি করে! ৬ ঘণ্টার কম ঘুম - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

শরীরের ক্ষতি করে! ৬ ঘণ্টার কম ঘুম


ডা.মুন্সী মুবিনুল হক :ব্যস্ততার জন্য একটু আয়েশ করে ঘুমানোর ফুরসৎ পান না আপনি।এতই ব্যস্ত হয়ে ওঠেন যেকোনো কোন দিন মাত্র দুই থেকে তিন ঘণ্টা ঘুমিয়েই কাজে বেরিয়ে পড়েন।কিন্তু এ ব্যাপারে উদ্বেগের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা।তারা বলেছেন, যথেষ্ট পরিমাণ ঘুমাতে না পারলে কাজ করার ক্ষেত্রে শরীরের স্বাভাবিক সক্ষমতা নষ্ট হতে থাকে। ভেঙে পড়ে স্বাস্থ্য। শরীরের গঠনেও আসে নাটকীয় পরিবর্তন।ইউনিভার্সিটি অব সুরি’র গবেষকরা জানান, সপ্তাহে দৈনিক কমপক্ষে ছয় ঘণ্টার কম ঘুমালে শরীরের কয়েকশ’ জিনের স্বাভাবিক কার্যপ্রণালীতে নাটকীয় পরিবর্তন ঘটে।প্রসিডিং অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সাইন্সেস’র একটি জার্নালে প্রকাশিত গবেষণায় তারা ব্যাখ্যা করে দেখিয়েছেন, চাহিদানুযায়ী কম ঘুমালে স্বাস্থ্যের ক্ষতি হয়।গবেষণা প্রতিবেদনে বলা হয়, অপর্যাপ্ত ঘুম হৃদরোগ, ডায়াবেটিস, স্থুলতাবৃদ্ধি ও মস্তিষ্কের কার্যপ্রণালীর ব্যাপক ক্ষতি করে।এক সপ্তাহে দৈনিক কমপক্ষে ছয় ঘণ্টা করে ঘুমানো ২৬ ব্যক্তির স্বাস্থ্যের সঙ্গে এক সপ্তাহে ছয় ঘণ্টার কম ঘুমানো ব্যক্তির স্বাস্থ্যের তুলনা করে গবেষকরা দেখেছেন, কম ঘুমানো ব্যক্তির শরীরের ৭শ’রও বেশি জিনের স্বাভাবিক কার্যপ্রণালীতে নেতিবাচক প্রভাব পড়েছে।

শরীরে প্রোটিন তৈরির কাজে নিয়োজিত এসব জিনগুলোর অস্বাভাবিক পরিবর্তন শারীরিক রসায়নকে ক্ষতিগ্রস্ত করে স্বাস্থ্যহানি ঘটিয়েছে।গবেষণা দলের প্রধান ও ইউনিভার্সিটি অব সুরি’র অধ্যাপক কলিন স্মিথ বলেন, অপর্যাপ্ত ঘুমের কারণে বিভিন্ন ধরনের জিনের কার্যক্ষেত্রে নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যায়।স্মিথ উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব জিনের অস্বাভাবিক পরিবর্তন শরীরের প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। ব্যাপকভাবে প্রভাব ফেলে শরীরের অন্যান্য অংশের কার্যনিয়মে।পর্যাপ্ত ঘুম যেকোনো কাজে মনযোগী হতে সহায়তা করে উল্লেখ করে স্মিথ পরামর্শ দিয়ে বলেন, যেহেতু পরিষ্কার ঘুম শরীরে ইতিবাচক প্রভাব ফেলে সেহেতু পর্যাপ্ত ঘুমের দিকেই আমাদের নজর দেওয়া উচিত।

Top