আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না - Alokitobarta
আজ : শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে নতুন আইনে বেড়েছে চেক ডিজঅনার মামলার গতি দেশের আট অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে নবম জাতীয় পে-স্কেল পূর্ণ বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘ হলো জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল জুলাই শহীদদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব-অপপ্রচার,নেপথ্যে নিষিদ্ধ আ.লীগ আমরা সরকারি ও বিরোধী দল অনেক বিষয়ে একমত হয়েছি ধ্বংসের ঝুঁকিতে ঢাকা,ভূমিকম্পের ক্ষতি হ্রাসে কার্যকর উদ্যোগ নেই

আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না


আলোকিত বার্তা:আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। তিনি মঙ্গলবার বেলা ১১টায় মানিকগঞ্জের সিংগাইরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় এ কথা জানান।অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেন, সরকারের মূল ভিত্তি হচ্ছে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি। তাই নির্বাচনে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিকে ভোটাররা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন।তিনি আরও বলেন, আগামীতে উপজেলা পরিষদ থেকে ইউনিয়ন পরিষদকে আলাদা করা হবে। ৩টি ইউনিয়ন নিয়ে উপজেলা পরিষদের একটি ওয়ার্ড গঠন করা হবে।মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বক্তব্যে রাখেন।এ সময় আরও বক্তব্য রাখেন- স্থানীয় সংস্কার কমিশনের সদস্য আব্দুর রহমান, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মো. আরিফ হোসেন, জয়মন্টপ ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাবীবুল আলম মোহাম্মদ আলী, চারিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান সাজেদুল আলম তালুকদার স্বাধীন, সাবেক পৌর কাউন্সিলর নুর আলম বাবুল, ড. জিল্লুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য এফএম রিপন আক্তার ফজলু ও মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ।

এ সময় স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, ড. মাহফুজ কবির, মাশহুদা খাতুন শেফালী, অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, ইলিরা দেওয়ান, অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Top