১১ দিনে প্রবাসী আয় এলো ৭৩ কোটি ৬৬ লাখ ডলার - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

১১ দিনে প্রবাসী আয় এলো ৭৩ কোটি ৬৬ লাখ ডলার


আলোকিত বার্তা:২০২৫ সালের জানুয়ারির প্রথম ১১ দিনে প্রবাসী আয় (রেমিট্যান্স) এলো ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৯ হাজার ৬০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।রোববার (১২ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।তথ্য বলছে, নতুন বছরের প্রথম ১১ দিনের প্রতিদিন গড়ে দেশে এসেছে ছয় কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৫৪৫ ডলার। এ প্রবাসী আয় আগের মাস ডিসেম্বর ও আগের বছরের জানুয়ারি মাসের প্রতিদিনের তুলনায় কম।

গত বছরের ডিসেম্বরের মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল আট কোটি ৫১ লাখ ২১ হাজার ৯৩৫ ডলার। আগের বছরের জানুয়ারি মাসে প্রতিদিন এসেছিল ছয় কোটি ৮১ লাখ ৬৬ হাজার ১২৯ ডলার।তথ্য পর্যালোচনায় দেখা যায়, জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার।রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাংকের এসেছে দুই কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ১০ হাজার ডলার।

Top