জান্নাত লাভের বহু পথ-পদ্ধতি কুরআন-হাদিসে বর্ণিত আছে - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

জান্নাত লাভের বহু পথ-পদ্ধতি কুরআন-হাদিসে বর্ণিত আছে


আলোকিত বার্তা:জান্নাত লাভের বহু পথ-পদ্ধতি কুরআন-হাদিসে বর্ণিত আছে। এমন চারটি আমল রয়েছে যা করলে নির্বিঘ্নে জান্নাত যাওয়া যাবে।হযরত আবূ ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রা.থেকে বর্ণিত, তিনি বলেন,আমি রাসূল সা.কে বলতে শুনেছি,হে লোক সকল!

১. তোমরা সালাম প্রচার কর। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা.থেকে বর্ণিত,এক ব্যক্তি রাসূলকে (সা.) জিজ্ঞাসা করল,সর্বোত্তম ইসলামি কাজ কী? তিনি বললেন-চেনা-অচেনা সবাইকে সালাম দেবে।(রিয়াদুস সলেহিন, ৮৪৯)

২. ক্ষুধার্তকে অন্নদান কর।কিয়ামত দিবসে বিচারকার্য শেষে জাহান্নামীদের প্রশ্ন করা হবে-কোন জিনিস তোমাদের জাহান্নামে দাখিল করছে?। তারা বলবে- আমরা অভাবীদের খাবার খাওয়াতাম না। (সূরা মুদ্দাসসির-৪২,৪৪)

৩. আত্মীয়তার বন্ধন অটুট রাখ।আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না।হযরত যুবায়ের ইবনু মুতইম (রা.) থেকে বর্ণিত, তিনি নবী (সা.) কে বলতে শুনেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।(সহিহ বুখারী-৫৯৮৪)

৪. এবং লোকে যখন (রাতে) ঘুমিয়ে থাকে,তখন তোমরা নামাজ পড়। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। এটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নৈকট্য ও মর্যাদা লাভের সিঁড়ি।

নবী (সা.)কে তাহাজ্জুদের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন-আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন। এটা আপনার জন্য অতিরিক্ত ইবাদত। (সূরা বনি ইসরাইল-৭৯)।

তাহলে তোমরা নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। (রিয়াদুস সলেহিন-৮৫৩)

Top