গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য দেশের সব মসজিদে দোয়া কর্মসূচি - Alokitobarta
আজ : রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য দেশের সব মসজিদে দোয়া কর্মসূচি


মোহাম্মাদ রফিকুল ইসলাম :ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১১ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনায় আগামী ১৫, ২২ ও ২৯ নভেম্বর দেশের সব মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পতনের আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ঝরে বহু প্রাণ।

Top