২৫ অক্টোবর পবিপ্রবি’র কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা - Alokitobarta
আজ : সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, যৌন হয়রানি ও রাজনীতিতে শিক্ষকদের জড়িয়ে পড়াসহ শিক্ষকতা পেশার মর্যাদা সংকটে দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের অস্থিরতা দেখতে চায় না বিএনপি ১২ কেজি এলপিজির সিলিন্ডার এক লাফে ১৮৩৭ টাকা বৃত্তাকার সড়ক নির্মাণ কাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি,নির্ধারিত সময়ে ভোট না হওয়া নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল

২৫ অক্টোবর পবিপ্রবি’র কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা


ইমন হাওলাদার:কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)কৃষি গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর ২০২৪ তারিখ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে।সোমবার (২১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার এমরান হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কৃষি গুচ্ছভুক্ত কৃষি, মাৎস্যবিজ্ঞান ও অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ৪৪৮টি আসনের বিপরীতে ৪ হাজার শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সার্বিক কার্যক্রম ইতোমধ্যে শেষ করা হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক, এলাকাবাসী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছেন।

Top