১২ দিনে প্রবাসী আয় এসেছে ৯৮ কোটি ৬৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১২ দিনে প্রবাসী আয় এসেছে ৯৮ কোটি ৬৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:চলতি অক্টোবর মাসের ১২ দিনে প্রবাসী আয় এসেছে ৯৮ কোটি ৬৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২০ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যা ১১ হাজার ৮৪০ কোটি টাকা।এই রেমিট্যান্স আগের মাস সেপ্টেম্বরের ও আগের বছরের অক্টোবরের চেয়ে বেশি।সোমবার (১৪ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার। প্রতি দিন এসেছিল ৬ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৩৩৩ ডলার।আগের মাস সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৪০ কোটি ৪৭ লাখ ডলার। আর প্রতিদিন এসেছিল ৮ কোটি এক লাখ ৫৬ হাজার ৬৬৬ ডলার।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবাসী আয় কমে যায়।এ সময়ের কয়েকদিন দেশের ব্যাংকগুলো যেমন বন্ধ ছিল, অন্যদিকে দেশের প্রবাসীরা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে প্রবাসী আয় পাঠানো কমিয়ে দেন।এ জন্য কমে যায় প্রবাসী আয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে ওই মাসে প্রবাসী আয় বৃদ্ধি পায়। সেপ্টেম্বর মাসে আরও বৃদ্ধি পায় প্রবাসী আয়। অক্টোবর মাসেও প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত থাকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়,অক্টোবর মাসের ১২ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলার।কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ৪ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার।বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২৬ লাখ ৪০ হাজার ডলার।

Top