ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৪০ হাজার ছাড়াল, মৃত্যু ২০০ ছুঁইছুঁই - Alokitobarta
আজ : রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৪০ হাজার ছাড়াল, মৃত্যু ২০০ ছুঁইছুঁই


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সারা দেশে ৫৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৪০ হাজার ৪০৫ জন হাসপাতালে ভর্তি হলেন।বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশালে (সিটির বাইরে) ৬২ জন, চট্টগ্রামে (সিটির বাইরে) ২২ জন, ঢাকায় (সিটির বাইরে) ১৬৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৬ জন, খুলনায় (সিটির বাইরে) ২৭ জন, ময়মনসিংহে (সিটির বাইরে) ২৯ জন, রাজশাহীতে (সিটির বাইরে) ২৭ জন, রংপুরে (সিটির বাইরে) সাত জন হাসপাতালে ভর্তি হয়েছেন।চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪০৫ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে ৫৬০ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ৩৬ হাজার ৭১১ জন ছাড়পত্র পেয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের প্রাণ গেছে। চলতি বছর এ পর্যন্ত ১৯৯ জন প্রাণ হারিয়েছেন।২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জন মারা যান, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Top