২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২১১ কোটি ৩১ লাখ ১০ হাজার মার্কিন ডলার - Alokitobarta
আজ : বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২১১ কোটি ৩১ লাখ ১০ হাজার মার্কিন ডলার


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:চলতি সেপ্টেম্বর মাসের ২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২১১ কোটি ৩১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২০ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যা ২৫ হাজার ৩৫৭ কোটি ৩২ লাখ টাকা।সে হিসেবে সেপ্টেম্বর প্রতিদিন রেমিট্যান্স এলো ৭ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার ২১৪ ডলার।রোববার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।তথ্য অনুযায়ী, এ রেমিট্যান্স আগের মাস আগস্ট ও আগের বছর সেপ্টেম্বর মাসের চেয়ে বেশি। তবে চলতি বছরের মে ও জুন মাসের চেয়ে কম।আগের মাস আগস্টে প্রতিদিন রেমিট্যান্স এসেছিল ৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার। আগের বছরের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ৪ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ৩৩৩ মার্কিন ডলার। তবে মে-জুন দুই মাসে রেমিট্যান্স এসেছিল ৮ কোটি ডলার বেশি।জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে অর্থ পাঠানো কমিয়ে দেন প্রবাসীরা। ৪ আগস্ট পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রেমিট্যান্স বাড়তে থাকে। চলতি সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত থাকে।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ৯ কোটি ২৫ লাখ ৭০ হাজার ডলার।বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ৪০ হাজার ডলার।

Top