ট্রলারে বরফ তোলার সিরিয়ালকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৬ জন - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ট্রলারে বরফ তোলার সিরিয়ালকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৬ জন


ইমন হাওলাদার:পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলারে বরফ তোলার সিরিয়ালকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মহিপুরের আশাখালি মৎস্য অবতরণ কেন্দ্রে মাটির পরশ আইস পাম্প নামের একটি বরফ মিলের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরশ আইস পাম্প নামের একটি বরফ মিল থেকে সিরিয়াল অনুযায়ী বরফ তুলছিলেন জেলেরা। এসময় সিরিয়াল অনুযায়ী মিনারুল বিশ্বাস নামের এক মৎস্য ব্যবয়াসীর ট্রলারে আগে বরফ তোলার কথা ছিল। তবে সিরিয়াল বাদ দিয়ে ফারুক ভূঁইয়া নামের মৎস্য ব্যবসায়ীর ট্রলারে বরফ তোলার চেষ্টা করেন জেলেরা। এ নিয়ে উভয়পক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে ব্যবসায়ী মিনারুল বিশ্বাসের ট্রলারের ১৬ জেলে আহত হন।

আহত মিনারুল বিশ্বাস বলেন,আমার ট্রলারের জেলেদের আগে বরফ দেওয়ার কথা ছিল। কিন্তু না দিয়ে ফারুক ভূঁইয়ার জেলেরা আগে নিচ্ছিলেন। পরে এটা নিয়ে ঝামেলা হয়। ঝামেলার শুনে আসার সঙ্গে সঙ্গে আমার ওপর আক্রমণ চালায়। আমরা এখন কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার তালুকদার জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Top