পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি করে অনেকে সুবিধা নিতে চায় - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি করে অনেকে সুবিধা নিতে চায়


মোহাম্মাদ রফিকুল ইসলাম : পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরি করে অনেকে সুবিধা নিতে চায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা তাদের সেই সুযোগ করে দেবো না। পাহাড়-সমতল সব মিলেই বাংলাদেশশনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ারে স্থানীয়দের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।পাহাড়ে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ারও ঘোষণা দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ ঘটনায় যারা জড়িত, তাদের বিচারের মুখোমুখি করা হবে জানিয়ে তিনি বলেন, যারা দোকানপাট পুড়িয়ে দিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আমরা বিচারের আওতায় আনবো। এসময় কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান তিনি।যে কোনো সমস্যা সমাধানে আলোচনার ওপর জোর দিয়ে সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘কেউ যদি অপরাধ করেন, দোষও করেন, সেটার জন্য আপনারা শাস্তি দিতে যাবেন না। সেটার জন্য রাষ্ট্র আছে, পুলিশ আছে।

পাহাড়ে আসার কথা ছিল না জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এখানকার পরিস্থিতি জানতে আমি এখানে এসেছি। আমি মনে করি, বাংলাদেশের কোনো একটি অঞ্চল যদি অশান্তিতে থাকে সেটির প্রভাব পুরো বাংলাদেশে পড়ে। ফলে আমাদের একসঙ্গে থাকতে হবে। আমরা কিন্তু লড়াই-সংগ্রামের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি।এরআগে বুধবার (১৮ সেপ্টেম্বর) খাগাড়ছড়ি জেলা শহরের স্লুইসগেট এলাকায় গণপিটুনিতে মামুন নামের এক যুবক নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। একপর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় অন্তত ৫০-৬০টি দোকান। এ ঘটনায় তিনজন নিহত হন।

Top