১৪ দিন প্রবাসী আয় এলো ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

১৪ দিন প্রবাসী আয় এলো ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:চলতি সেপ্টেম্বর মাসের ১৪ দিন প্রবাসী আয় এলো ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)।যা আগের মাস আগস্ট ও আগের বছরের সেপ্টেম্বরের চেয়ে বেশি। তবে চলতি বছরের জুন মাসের চেয়ে কিছুটা কম।রোববার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।প্রবাসী আয় বৃদ্ধিতে সরকারের নানা উদ্যোগের ফলে চলতি বছরের মে-জুন মাসে প্রবাসী আয় বৃদ্ধি পায়। গত জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ৪৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার। কিন্তু জুলাই মাসে প্রথমে কোটাবিরোধী আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলন শুরু হলে প্রবাসীরা সাথে সংহতি জানিয়ে রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেয়। ফলে জুলাই মাসে প্রতিদিন প্রবাসী আয় পাঠানো সর্বনিম্নে নামে। আগস্ট মাসে সরকারের পতন হলে প্রবাসী আয় আসা বৃদ্ধি পায়, প্রতিদিন প্রবাসী আয় পাঠায় ৭ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৬৬৬ মার্কিন ডলার। সেপ্টেম্বর সেই হার আরও খানিক বাড়ে।

আগের অর্থবছরে সেপ্টেম্বর মাসে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠায় ৪ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার ৩৩৩ মার্কিন ডলার।প্রবাসী আয়ের বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, সেপ্টেম্বর মাসের ১৪দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে আসে ২৯ কোটি ৭২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ৪ কোটি ৯৯ লাখ ৮ হাজার ডলার। একই সময়ে বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৮১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে প্রবাসী আয় আসে ৩০ লাখ মার্কিন ডলার।

Top