দেশের ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার মত খারাপ অবস্থায় চলে গেছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

দেশের ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার মত খারাপ অবস্থায় চলে গেছে


মোহাম্মাদ নাসির উদ্দিন:দেশের ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার মত খারাপ অবস্থায় চলে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।তিনি বলেছেন,সরকার সেসব ব্যাংককে বাঁচানোর চেষ্টা করছে।আমাদের সময় দেন,আমরা সব ব্যাংককে দাঁড় করানোর ব্যবস্থা করবো।দেউলিয়া পর্যায়ে থাকা ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ ব্যাংক টেকনিক্যাল,অ্যাডভাইজরি ও লিকিউডিটি সুবিধা দেবে বলেও জানান তিনি।রোববার(৮ সেপ্টেম্বর)বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, আগামী ১০ দিনের মধ্যে টাস্কফোর্স কাজ শুরু করবে। টাস্কফোর্সের মাধ্যমে ব্যাংক খাতের সমস্যা নিরূপণ এবং আগের নীতিমালাগুলো রিভিউ করা হবে। যে কোনো নীতিমালা শুধু গুটিকয়েক ব্যবসায়ীর জন্য করা হলে সেটা বাতিল হবে, আর যদি প্রয়োজন হয় তাহলে সেটা থাকবে। ব্যাংক খাতের পরিবারতন্ত্র ভাঙা হবে।তিনি বলেন, আমানত বিমা স্কিমের আওতা দ্বিগুণ করে ব্যাংকের ৯৫ ভাগ আমানতকারীকে সম্পূর্ণভাবে নিরাপদ করেছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলেও সঙ্গে সঙ্গে এই স্কিম থেকে ব্যাংকটির ৯৪ দশমিক ৬ শতাংশ আমানতকারীর সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।আহসান এইচ মনসুর বলেন, আমানতকারীদের আশঙ্কার কিছু নেই। তাদের ধৈর্যের সঙ্গে ব্যাংক খাত সংস্কারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

Top