দক্ষিণবঙ্গ প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

দক্ষিণবঙ্গ প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন


বরিশাল প্রতিনিধি:দক্ষিণ অঞ্চলের শহর বরিশালের জনপ্রিয় সাংবাদিক সংগঠন দক্ষিণবঙ্গ প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে স্থানীয় বিভিন্ন সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভার আয়োজন করা হয়। আজ শুক্রবার সকাল ১০ টার সময় বরিশাল নগরীর বৌদ্ধ পাড়ার রোডের সম্মুখে সোমালয়ের ভবনের নিজ তলায় দক্ষিণবঙ্গ প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ও দৈনিক বর্তমান কথার বিশেষ প্রতিনিধি মোঃ আবু বকর সিদ্দীক, সহ-সভাপতি ও দৈনিক এশিয়া বাণীর মোঃ মুরাদ হোসেন এবং দক্ষিণবঙ্গ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রকাশক ও সম্পাদক আজকের শিরোনাম এর মোঃ আরমান মৃধা। এছাড়া আরও উপস্থিত ছিলেন আলোকিত বার্তার রিপোর্টার মোঃ রেজওয়ান হোসেন, দি টাইমস অব বাংলাদেশের রিপোর্টার ও দক্ষিণবঙ্গ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক খন্দকার পলাশ, আজকের শিরোনামের রিপোর্টার মোঃ হাসানুর রহমান জনি,অর্থ সম্পাদক সাকিল আহমেদ যোবায়ের প্রথম আওয়াজ এর সম্পাদক ও প্রকাশ।
সহঅর্থ সম্পাদক শাহাদাত ভূঁইয়া, সহ অর্থ বিষায়ক সম্পাদক মোঃ ইমন হাওলাদার ও সহ আইটি বিষয়ক সম্পাদক রুহুল আমীন বাচ্চু সহ আরও অনেকে। এসময় দক্ষিণ অঞ্চলের ৯৫ জন বিশিষ্ট সাংবাদিকের সমন্বয়ে গঠিত এ সংগঠনের কার্য পরিধিকে আরো শক্তিশালী ও গতিশীল করতে বক্তারা গুরুত্বারোপ করেন। এছাড়া সাংবাদিকদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরা হয়।

এছাড়া সংগঠনটির নব নিযুক্ত তথ্য প্রযুক্তি বিষায়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক মোঃ রিসালাত মীরবহরকে। তাছাড়া সাংঠনিক কার্মকান্ড কে আরো গতিশীল করতে বিভিন্ন উদ্যেগের গ্রহনের কথা আলোচনা করা হয়। এসময় সংগঠনটির সভাপতি সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Top