একদিন ছুটি নিলেই মিলবে ৪ দিনের ছুটি - Alokitobarta
আজ : রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

একদিন ছুটি নিলেই মিলবে ৪ দিনের ছুটি


মোহাম্মাদ রফিকুল ইসলাম:চলতি সেপ্টেম্বরে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।তবে,সেজন্য তাদের নিতে হবে একদিনের ছুটি।বুধবার(৪ সেপ্টেম্বর)দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। সেজন্য ১৬ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকছে।

তার আগেই ১৩ ও ১৪ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার পড়ছে। মাঝে ১৫ সেপ্টেম্বর রোববার একদিন ছুটি নিতে পারলেই টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ থাকছে সরকারী চাকুরীজীবীদের।

Top