হাসপাতালসমূহে আজ থেকে পুরোদমে সেবা কার্যকম শুরু - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

হাসপাতালসমূহে আজ থেকে পুরোদমে সেবা কার্যকম শুরু


এ বি এম তারেক:ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতাল-মেডিকেল কলেজে আজ থেকে পুরোদমে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার চিকিৎসকদের সব কয়টি দাবি মেনে নেওয়ার আশ্বাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনরত চিকিৎসকরা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তারা।এ সময় হাসপাতালগুলোতে স্বাস্থ্য পুলিশ মোতায়েনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সম্মত হয়েছেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা। এ ছাড়া উপদেষ্টা স্বাস্থ্য সুরক্ষা আইন তৈরিতে সময় চেয়েছেন। ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আব্দুল আহাদ বলেন, মঙ্গলবার বিকাল ৫টায় সর্বস্তরের চিকিৎসক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে চার সদস্যের একটি দল সিনিয়র স্বাস্থ্য সচিবের সাথে সাক্ষাৎ করেছে। বৈঠকে পূর্বনির্ধারিত চারটি দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রথম দুটি দাবির প্রেক্ষিতে ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলাকারীদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ঢামেকসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যেসব হাসপাতাল এবং জেলা-উপজেলা পর্যায়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হয়নি, সেসব স্থানে দ্রুত বাহিনী মোতায়েনের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বাস দিয়েছেন।

ডা. আহাদ বলেন, তৃতীয় এবং চতুর্থ দাবি অর্থাৎ, স্বাস্থ্য সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ গঠনের ব্যাপারে দীর্ঘ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে, যেখানে আন্দোলনরত চিকিৎসকদের একটি দল অন্তর্ভুক্ত থাকবে।এ ছাড়া স্বাস্থ্যসেবার বিভিন্ন অসঙ্গতি, যেমন ক্যাডার বৈষম্য এবং রেফারেল সিস্টেমের ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান তিনি।রোগী মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে ঢামেক হাসপাতালে শনিবার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন ঢামেকসহ সরকারি হাসপাতালের চিকিৎসকরা।

Top