খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ালো দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ালো দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া: জুন শেষে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ালো দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। যা মোট ঋণ স্থিতির (আউট স্ট্যান্ডিং) ১২ দশমিক ৫৬ শতাংশ।এ সময় মোট ঋণ স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৩ হাজার ৩৯৬ কোটি টাকা।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজাবাউল হক।মোট খেলাপি ঋণের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ২ হাজার ৪৮৩ কোটি টাকা। যা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট ঋণের ৩২ দশমিক ৭৭ শতাংশ।বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ ৯৯ হাজার ৯২১ কোটি টাকা। যা বেসরকারি ব্যাংকগুলোর মোট ঋণের ৭ দশমিক ৯৪ শতাংশ।

অন্যদিকে দেশে ব্যবসারত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো খেলাপি ঋণের পরিমাণ ৩ হাজার ২২৯ কোটি টাকা। যা বিদেশি মোট ঋণের ৪ দশমিক ৭৪ শতাংশ।অন্যদিকে বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৫ হাজার ৭৫৬ কোটি টাকা। যা বিশেষায়িত ব্যাংকগুলোর মোট ঋণের ১৩ দশমিক ১১ শতাংশ।

Top