স্বাস্থ্য অধিদপ্তরের দুই এডিজিসহ নতুন দায়িত্বে ৭ চিকিৎসক - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

স্বাস্থ্য অধিদপ্তরের দুই এডিজিসহ নতুন দায়িত্বে ৭ চিকিৎসক


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৭ চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকসহ (এডিজি) গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।বুধবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।পদায়ন পাওয়া চিকিৎসকরা হলেন- খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে, ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো.রিজওয়ানুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদে, রংপুর স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. এ বি এম আবু হানিফকে অধিদপ্তরের পরিচালক (হোমিও ও দেশজ চিকিৎসা) পদে পদায়ন করা হয়েছে।

এছাড়া কুষ্টিয়া ম্যাটসের পরিচালক ডা. মো. জয়নাল আবেদীন টিটোকে অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল-২) পদে, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মো. হাবিবুর রহমানকে অধিদপ্তরের উপপরিচালক (অডিট) পদে, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেনকে অধিদপ্তরের সহকারী পরিচালক (শৃঙ্খলা-১), অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. ফিরোজুর রহমানকে অধিদপ্তরের সহকারী পরিচালক (বিদ্যালয় স্বাস্থ্য) পদে পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Top