চিকিৎসা সেবায় অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি - Alokitobarta
আজ : রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

চিকিৎসা সেবায় অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি


এ বি এম তারেক:চিকিৎসা সেবায় অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। রোববার (১৮ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা, ভর্তি রোগীদের চিকিৎসা, সেবাদানে অনাকাঙ্ক্ষিত দেরি এবং সরকার আহতদের সব ব্যয় বহন করবে ঘোষণা দেওয়া সত্ত্বেও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ঢাকা থেকে সেবার বিপরীতে অর্থ গ্রহণ করা হচ্ছে মর্মে সংবাদ পাওয়া যাচ্ছে। এই কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে আবশ্যিকভাবে বিরত থাকতেও বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা বিভিন্ন কোম্পানির ডিলাররা হাসপাতালে প্রবেশ করতে পারবে না। প্রত্যেক ডাক্তারকে রোগী দেখার সময়সূচি যথাযথভাবে অনুসরণ করতে হবে। সাক্ষাতের সময় ব্যতীত কোনো দর্শনার্থী হাসপাতালের ভেতর এবং রোগীর কক্ষে প্রবেশ করতে পারবে না।এ আদেশ পরিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও নির্দেশনায় বলা হয়েছে। এ নির্দেশনা দেশের সব হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Top