অন্তবর্তীকালিন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

অন্তবর্তীকালিন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন


মোহাম্মাদ আরিফ হোসেন: পরিকল্পিতরূপে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যবসার প্রসার,রেমিটেন্স বৃদ্ধি ও ই-সেবা সহজীকরণে আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছে।শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিটি খাত মানেই শুধু তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্স ভিত্তিক পেশাজীবী নয়; বাংলাদেশের অর্থনীতির প্রতিটি খাতেই আইসিটি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ইকোসিস্টেম সহজীকরণ, স্থানীয় বাজার উন্নয়ন এবং দেশে-বিদেশে সম্ভাবনাময় জায়গাগুলোতে গুরুত্ব দিয়ে সুশাসন প্রতিষ্ঠায় আইসিটি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার এখনই সময়। ঘরে বসে সকল সরকারি সেবা নিশ্চিতকরণে সুনির্দিষ্টভাবে পরিকল্পিতরূপে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাবে।

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল বীর শহীদ ও আহত সৈনিকদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করে বিজ্ঞপ্তিতে বলা হয়- স্বৈরাচারবিরোধী রক্তক্ষয়ী সংগ্রামে শিশু থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ শহীদ হয়েছেন। বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নকে বাস্তব রূপদানে আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন ছাত্র-জনতার দাবি বাস্তবায়নে কাজ করবে।আইসিটি জ্ঞানসম্পন্ন তরুণ ও দক্ষ প্রকৌশলীদের উপেক্ষা করে বিগত সরকার চুক্তিভিত্তিক-দুর্নীতিগ্রস্থ মহল এবং ভুঁইফোড় ভেন্ডরের মাধ্যমে আইসিটি খাতে লুটপাট সংগঠিত করেছিল জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়– স্বৈরাচার ও লুটেরা গোষ্ঠীর ছত্রছায়ায় এদেশের জনসাধারণের প্রযুক্তিগত সেবাকে দুর্বিষহ করে তোলা হয়েছিল। আইসিটি অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশন বিশ্বাস করে, এ দেশের স্বপ্নবাজ তরুণরা সাধারণ মানুষকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন ও দুর্নীতিমুক্ত সমাজ তথা আইসিটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হবে।

Top