বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার আহ্বান - Alokitobarta
আজ : রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার আহ্বান


মোহাম্মাদ মুরাদ হোসেন:বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রোববার বিকালে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।বিবৃতিতে বলা হয়, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সবাইকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এর আগে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় সরকারপ্রধান বলেন,এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়। তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই।শেখ হাসিনা বলেন,যেসব শিক্ষার্থী সহিংসতায় জড়িত নয়, হত্যাকাণ্ডে জড়িত নয়,তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

উল্লেখ্য,সরকার পতনের একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন রোববার থেকে শুরু হয়েছে।কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এসব ঘটনায় এখন পর্যন্ত ৭ জেলায় ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Top