সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সংহতি দেখাতে গিয়ে অনেকেই আইনের আওতায় এসেছেন এবং সাজাপ্রাপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রবাসীর ব্যাপারে খুবই উদ্বিগ্ন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।শনিবার (২৭ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনা ঘিরে আমাদের অন্য প্রবাসীরা যেন আর কোনো সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দূতাবাসগুলো কাজ করছে। সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর।এর আগে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির আদালত।

তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মিছিলে অংশগ্রহণ করায় পুলিশ বিভিন্ন স্থানে ধরপাকড় চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আমিরাতের সরকারি সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি’।সংযুক্ত আরব আমিরাতে কোনো ধরনের গণজমায়েত, মিছিল বা উসকানিমূলক সমাবেশ করার বিষয়ে আইনানুগ নিষেধাজ্ঞা রয়েছে। তা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

Top