বারবার আন্দোলনকারীদের দাবি পরিবর্তন এটাই প্রমাণ করে যে, তারা পুরো বিষয়ে জ্ঞাত নয় - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বারবার আন্দোলনকারীদের দাবি পরিবর্তন এটাই প্রমাণ করে যে, তারা পুরো বিষয়ে জ্ঞাত নয়


এবি এম তারেক: কমিশন গঠন করে কোটা সংস্কার করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলছেন, কোটার বিষয়ে সরকার যখন ইতিবাচক ভাবছে, তখন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বারবার তাদের দাবি পরিবর্তন করে জনগণকে বিভ্রান্ত করছে। কোটা নিয়ে আদালতের প্রক্রিয়া শেষে, সরকার কী করে; সে জন্য তাদের অপেক্ষা করা উচিত। শনিবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা আওয়ামী লীগের জেলা কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, তারা (কোটা আন্দোলনকারীরা) একেক বার রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের কাছে দাবি জানাচ্ছে। তাদের দাবি পুনর্বহাল করতে পারবে বিচার বিভাগ। আন্দোলন করে নয়, এটা পরিবর্তন করতে হবে সর্বোচ্চ আদালতে। অথচ আন্দোলনকারীরা আবার তাদের দাবি পরিবর্তন করল, বলল সরকারের কমিশন গঠন করতে হবে।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, বারবার আন্দোলনকারীদের দাবি পরিবর্তন এটাই প্রমাণ করে যে, তারা পুরো বিষয়ে জ্ঞাত নয়। যারা আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়িয়ে জনদুর্ভোগ তৈরি করছে, তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। প্রতিমন্ত্রী জানান, চূড়ান্ত মেধা তালিকায় যারা আসে তাদের ওপর কোটা পদ্ধতি প্রয়োগ হয়। তার মানে এই নয় যে, তারা ঘরে বসে কোটায় সুযোগ পেয়ে যাচ্ছে। তারা মেধাবী বলেই চূড়ান্ত পর্যায়ে যেতে পেরেছে। পৃথিবীর সব দেশেই কোটা পদ্ধতি আছে। কোটা কিন্তু বৈষম্য তৈরি করে না, কোটার মানে বৈষম্য নিরসন। এসময় মেধার মূল্যায়ন করতে গিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও এগিয়ে দিতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কিন্তু কিছু মানুষ সাধারণ শিক্ষার্থীদের আবেগ ব্যবহার করে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই তাদের সজাগ থাকতে হবে। ভালো কিছু হবে এবং বৈষম্য নিরসন হবে। সরকারের পক্ষ থেকে কোটাবিরোধী আন্দোলন নিয়ে সরকারের অবস্থান জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আদালতে প্রক্রিয়া শেষ হলে এটির একটি সুন্দর সমাধান হবে। বৈষম্য নিরসন এবং মেধার উন্নয়ন হবে। শিক্ষার্থীদের দাবির পক্ষেই সরকারপক্ষ আইনি লড়াই করছে। তবে এখন যে আন্দোলনের নামে রাস্তা অবরোধ সেটা অযৌক্তিক। সামনে জনদুর্ভোগ হলে সরকার আইন অনুযায়ী কাজ করবে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, কোটা না মেধা? এটা অসত্য, কারণ কোটার বিবেচনা করা হয় মেধার মূল্যায়ন দিয়ে। আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাবার নির্দেশনা দিয়েছে। কিন্তু তা উপেক্ষা করা হচ্ছে, এটা হতে পারে না।

Top