অনুমতি না পেয়ে ওয়াসা ও তিতাস চুরি করে রাস্তা খনন করছে
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :এবার বর্ষাকালে সিটি করপোরেশনের অনুমতি না পেয়ে ওয়াসা ও তিতাস চুরি করে রাস্তা খনন করছে বলে মন্তব্য করেছেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। শনিবার (৬ জুলাই) বিআইপি সম্মেলন কক্ষে ‘ঢাকার জলাবদ্ধতা নিরসন ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে খাল পুনরুদ্ধারের ভূমিকা’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা বলেন।অ্যাসোসিয়েশনের (ডুরা) উদ্যোগে ‘ঢাকার জলাবদ্ধতা নিরসন ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে খাল পুনরুদ্ধারের ভূমিকা’ শীর্ষক এ সংলাপের আয়োজন করা হয়।
মেয়র তাপস বলেন, অনুমতি না নিয়ে তারা পানির লাইন, গ্যাসের লাইন বসানোর অযুহাতে রাস্তা খনন করছে। বাধা দিলে তারা গোপনে কাজ করে, অগোচরে সড়ক নষ্ট করে ফেলে।বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি ড. আদিল মুহাম্মদ খান সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুরার সভাপতি ওবায়দুল মাসুম এবং সঞ্চালনা করেন শাহজাহান মোল্লা।