পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা শুরু করেছেন হাজিরা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ জামায়াতের অ্যাকশন প্রশংসনীয়,জামায়াতকে বেশি ভালোবাসেন জনগণ

পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা শুরু করেছেন হাজিরা


মু.এবি সিদ্দীক ভুঁইয়া :পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা শুরু করেছেন হাজিরা। বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ ফ্লাইটের মধ্য দিয়ে গত ২০ জুন থেকে দেশে ফেরার যাত্রা শুরু করেন তারা। শুক্রবার (২৯ জুন) দিবাগত রাত আড়াইটা পর্যন্ত মোট ৭৪টি ফ্লাইটে ২৮ হাজার ৯৪১ জন হাজি দেশে ফেরত এসেছেন।শনিবার (২৯ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এ তথ্য জানা যায়। হাজিদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্য থেকে জানা যায়, এ পর্যন্ত মোট ৭৪টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ২৩টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে করে এসব হাজি দেশে ফিরেছেন।

পোর্টালের প্রকাশিত তথ্য বলছে, এ বছর হজ পালন করতে গিয়ে ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪১ জন পুরুষ ও ১৩ জন নারী। মক্কায় ৪৩ জন, মদিনায় ৪, জেদ্দায় ১ এবং মিনায় ৬ জন মারা যান।এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরবে হজ করতে যান। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। বাংলাদেশ থেকে ২১৮টি ফ্লাইটে সৌদি আরব গিয়েছিলেন তারা।উল্লেখ্য, হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল গত ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।

Top