ছাদ ফুটো করে কারাগার থেকে চার ফাঁসির আসামির পলায়ন, পরে আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

ছাদ ফুটো করে কারাগার থেকে চার ফাঁসির আসামির পলায়ন, পরে আটক


আলোকিত বার্তা:বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কারাগারের ডেপুটি জেলার ফারুক হোসেন।এ ঘটনার পর আজ সকালে জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার জেলখানা পরিদর্শন করেন।কারাগার থেকে পালানো ফাঁসির আসামিরা হলেন- কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু (৬৮), নরসিংদির মো. আমির হামজা (৪১), বগুড়ার ফরিদ শেখ (৩০) ও মো. জাকারিয়া (৩৪)।

শেষ খবর পাওয়া পর্যন্ত আজ সকালে কারাগারের আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। পরে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার নিজ কার্যালয়ে ব্রিফিং করছেন।

Top