সিলেটের বন্যাকবলিত এলাকায় চিকিৎসকদের জন্য জরুরি নির্দেশনা - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

সিলেটের বন্যাকবলিত এলাকায় চিকিৎসকদের জন্য জরুরি নির্দেশনা


মোহাম্মাদ মুরাদ হোসেন:সিলেটের বন্যাকবলিত এলাকায় চিকিৎসকদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। একই সঙ্গে ওই এলাকায় হাসপাতালে বিষধর সাপের প্রতিষেধক, পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।বুধবার(১৯ জুন)সকালে সচিবালয়ে অনলাইন প্ল্যাটফর্মে সিলেট বিভাগের স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভায় মিলিত হন স্বাস্থ্যমন্ত্রী।সভায় ডায়রিয়া ও পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী জরুরি নির্দেশনা দেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব এলাকায় ডায়রিয়া এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ মজুত রাখতে হবে।এছাড়া হাসপাতালে বিষধর সাপের প্রতিষেধক, পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখতে হবে। এছাড়া যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বন্যাকবলিত এলাকার সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে বন্যা পরবর্তী যথাযথ চিকিৎসাসেবা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবিরসহ সিলেট বিভাগের স্বাস্থ্যসেবা খাতের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

Top