বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের নতুন রেকর্ড - Alokitobarta
আজ : রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের নতুন রেকর্ড


ইমন হাওলাদার:পবিত্র ঈদুল আজহার আগে চলতি জুন মাসের ১৪ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। জুনের ১৪ দিনে প্রবাসী আয় এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।বুধবার (১৯ জুন) ঈদের ছুটির পর এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, জুন মাসের ১৪ দিনে প্রতিদিন বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ১১ কোটি ৭৬ লাখ ২৪ হাজার ২৮৫ মার্কিন ডলার। মে মাসের প্রতিদিন দেশে প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৫১ লাখ ২৯ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আর আগের বছর জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৩৩ লাখ ২ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, সাধারণত দুই ঈদে প্রবাসীরা দেশে বেশি রেমিট্যান্স পাঠান। দেশে স্বজনদের ঈদের কেনাকাটা করার জন্য বাড়তি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। আর কোরবানির ঈদের আগে দেশে স্বজনরা যাতে কোরবানি দিতে পারে সে জন্য বেশি প্রবাসী আয় পাঠান। এবারও তাই হয়েছে। এর প্রভাব পড়েছে মোট প্রবাসী আয়ে।বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের বেশি রেমিট্যান্স পাঠানোর আরও একটি কারণ হলো ডলারের দাম এক লাফে ৭ টাকা বৃদ্ধি পাওয়া। মে মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ের ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১১৭ টাকা পুনর্নির্ধারণ করা হয়।এছাড়া আগে থেকে প্রবাসী আয়ের বিপরীতে ২ দশমিক ৫০ শতাংশ হারে প্রণোদনা কার্যকর ছিল, সেটাও অব্যাহত রয়েছে। এর ফলে প্রবাসীরা ১ ডলার পাঠালেই দেশে স্বজনরা প্রায় ১২০ টাকা পাচ্ছেন। এ কারণে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রবাসী আয়ের পালে হাওয়া বইতে শুরু করে। ঈদের আগে এই হাওয়া আরও গতিশীল হয়।

Top