সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৬ জুন - Alokitobarta
আজ : সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ ছাত্রদলের হামলায় সমকাল-ডেইলি স্টার-বিডিনিউজের সাংবাদিকসহ আহত ১০,কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে ঢাকায় ৭০% মানুষের নিজস্ব আবাসন নেই বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, যৌন হয়রানি ও রাজনীতিতে শিক্ষকদের জড়িয়ে পড়াসহ শিক্ষকতা পেশার মর্যাদা সংকটে দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের অস্থিরতা দেখতে চায় না বিএনপি ১২ কেজি এলপিজির সিলিন্ডার এক লাফে ১৮৩৭ টাকা বৃত্তাকার সড়ক নির্মাণ কাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি,নির্ধারিত সময়ে ভোট না হওয়া

সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৬ জুন


আলোকিত বার্তা:সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৬ জুন। সে অনুযায়ী চলছে হজের প্রস্তুতি।এরই মধ্য বিভিন্ন দেশ থেকে যেতে শুরু করেছেন হজযাত্রীরা। তবে হজ পালনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে দেশটির। বিশেষ করে সৌদিতে বসবাসকারীদের নিতে হয় অনুমোদন।সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে বসবাসকারী কোনো প্রবাসী যদি অনুমোদন ছাড়া হজ পালন করে তাহলে অভিযুক্তকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এমনকি পুনরায় প্রবেশের ক্ষেত্রেও বাধা দেওয়া হবে।তাছাড়া যারা হজের নিয়ম ভঙ্গ করবে তাদেরকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। হোক সে সৌদির নাগরিক, বাসিন্দা কিংবা ভ্রমণকারী।

হজের নিয়ম পালনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া ও হজযাত্রীরা যাতে সুন্দর ও আরামদায়কভাবে তাদের কার্যক্রম পালন করতে পারে, সে জন্যই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়টি।নিয়ম অনুযায়ীম, আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের অভ্যন্তরীণ ও সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজযাত্রীরা এই দিন থেকে হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শুরু করবেন।

Top