জাতির পিতা বঙ্গবন্ধু অসাম্প্রদায়িকতা বিশ্বাস করতেন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

জাতির পিতা বঙ্গবন্ধু অসাম্প্রদায়িকতা বিশ্বাস করতেন


মো.ইমন হাওলাদার:আমরা বাংলাদেশে স্বাধীনতা করেছি,স্বাধীনতা যুদ্ধে এখানে ধর্মের কোনো বিবেধ ছিলোনা। হিন্দু মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান সবাই মিলে আমরা আমাদের এই দেশটার স্বাধীন করেছি।তাহলে দেশটা কাদের? এই দেশটা আমাদের সকলের। এখন কেনো আপনারা নির্যাতিত হয়েছেন এমন বলে অনেকে বক্তব্য দিয়ে আসছেন? যারা নির্যাতিত হয়েছে তাদেরকে রুখেদাড়াতে হবে।বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িকতা বিশ্বাস করতেন প্রধান অতিথি হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেন।প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কথা ভাবে, দেশের শান্তির কথা ভাবে বলেই দেশে সাম্প্রদায়িক সংঘাত বহুলাংশে বন্ধ হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের মনে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্রোতধারা বহমান রয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগর কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হীরেন্দ্রনাথ সমাজদার হিরু ও এ্যাডভোকেট তাপস কুমার পাল, বিসিসি মেয়রপত্নী সমাজসেবক লুনা আব্দুল্লাাহ এবং ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক সন্তোষ শর্মা। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিষু।

Top