আগামী ৩০ মে পটুয়াখালীর কলাপাড়া ঘূর্ণিঝড় রিমানে ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকায় সফরের যাচ্ছেন প্রধানমন্ত্রী - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে

আগামী ৩০ মে পটুয়াখালীর কলাপাড়া ঘূর্ণিঝড় রিমানে ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকায় সফরের যাচ্ছেন প্রধানমন্ত্রী


মোহাম্মাদ মুরাদ হোসেন:আগামী ৩০ মে পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমানে ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকা সফরের যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে তিনি এ বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন।পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে একটি আলোচনা চলছে, আমরা এ নিয়ে কাজ করছি।পটুয়াখালী জেলা প্রশাসক আরও জানান, বন্যার কবলিত তিন লাখ ২৭ হাজার জন, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৩৫টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, ১৮৬৫টি বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে, ৫৮ হাজার ৩০৪ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৬ কোটি ২১ লাখ টাকার কৃষির ক্ষতি হয়েছে।

এছাড়া ২৮ কোটি ৬৯ লাখ টাকার মৎস খাতের ক্ষয়ক্ষতি হয়েছে।জেলা প্রশাসক আরো জানান, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছিল সেসব মানুষ তাদের বাড়ি ঘরে ফিরে গেছেন।

আরও পড়ুন...
Top