পবিত্র হজ ১৬ জুন অনুষ্ঠিত হতে পারে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ জামায়াতের অ্যাকশন প্রশংসনীয়,জামায়াতকে বেশি ভালোবাসেন জনগণ

পবিত্র হজ ১৬ জুন অনুষ্ঠিত হতে পারে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :পবিত্র হজ ১৬ জুন অনুষ্ঠিত হতে পারে।সে অনুযায়ী সময় এক মাসেরও কম।তবে এখনো বেসরকারিভাবে নিবন্ধিত অনেক হজযাত্রীর ভিসা হয়নি। ভিসা না হওয়া হজযাত্রীরা একধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। চলতি মৌসুমে বেসরকারিভাবে গাইডসহ হজে যাওয়ার কথা রয়েছে ৮০ হাজার ৬৯৫ জনের। শুক্রবার পর্যন্ত ভিসা হয়েছে ৭৬ হাজার ৫১৯ জনের। ভিসা হয়নি ৪ হাজার ১৭৬ জনের।অন্যদিকে সরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজে যাওয়ার কথা রয়েছে ৪ হাজার ৪২২ জনের। এরমধ্যে ভিসা হয়েছে ৪ হাজার ১২২ জনের। ঢাকা হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।নবম দিন পর্যন্ত বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরব গেছেন প্রায় ২৬ হাজার ৩৮৩ জন সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধিত এসব হজযাত্রী ৬৮টি ফ্লাইটে সৌদি আরব গেছেন। যদিও ভিসা আবেদনের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। ফের আবেদনের সময় বৃদ্ধির জন্য সৌদি সরকারকে অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে ভিসা আবেদনের প্রক্রিয়া চালু রয়েছে।শুক্রবার (নবম দিন) পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে ৬টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ২ হাজার ৪৮৮ হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তিনটি ফ্লাইটে ১২৫৭ জন, সৌদি এয়ারলাইন্সে তিনটি ফ্লাইটে ১ হাজার ২৩১ জন যাত্রী সৌদি আরব গেছেন। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বলেন, শুক্রবার ভোর থেকে রাত ১২টা পর্যন্ত সৌদি আরবে জেদ্দার উদ্দেশে ছয়টি ফ্লাইট ছেড়ে গেছে। এতে ২হাজার ৪৮৮ জন যাত্রী ঢাকা ত্যাগ করেন।ঢাকা হজ অফিস সূত্রে জানা যায়, এ বছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসাবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

Top