সরকারি হাসপাতালের ভেতরে ইজারার মেয়াদোত্তীর্ণ ফার্মেসির কার্যক্রম বন্ধের নির্দেশ - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে

সরকারি হাসপাতালের ভেতরে ইজারার মেয়াদোত্তীর্ণ ফার্মেসির কার্যক্রম বন্ধের নির্দেশ


মোহাম্মাদ রফিকুল ইসলাম : সরকারি হাসপাতালের ভেতরে ইজারার মেয়াদোত্তীর্ণ ফার্মেসির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও অনুমোদনহীন অবৈধ ক্যান্টিনও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি সরকারি হাসপাতালে ক্যান্টিন ও ফার্মেসি পরিচালনার জন্য নতুন করে অনুমোদন না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (০৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে অবস্থিত অবৈধ, অনুমোদনবিহীন, ইজারার মেয়াদোত্তীর্ণ ফার্মেসি, ক্যান্টিন বা ক্যাফেটেরিয়ার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে হবে।এসব প্রতিষ্ঠানের কাছে যদি সরকারের কোনো বকেয়া পাওনাদি থেকে থাকে তা আদায় করে অপসারণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Top