সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত


মোহাম্মাদ রফিকুল ইসলাম : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্টমার্টিনে ভ্রমণ করা যাবে না।বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন।তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে ১০ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কেউ সেন্টমার্টিন যেতে পারবে না।

এর আগে, বুধবার বিকেলে মিয়ানমারে দেশটির সেনাবাহিনী ও আরকান আর্মির মধ্যে সংঘর্ষ চলাকালে আহত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যদের দেখতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে যান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।বিজিবি মহাপরিচালক বুধবার সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শনে কক্সবাজার আসেন।

Top