আইনগত অনুমতি ছাড়াই ৫ থেকে ১০ লাখ বিদেশী শ্রমিক দেশে অবৈধভাবে কাজ করছে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনগত অনুমতি ছাড়াই ৫ থেকে ১০ লাখ বিদেশী শ্রমিক দেশে অবৈধভাবে কাজ করছে


মোহাম্মাদ নাসির উদ্দীন:জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকারের কোনো আইনগত অনুমতি ছাড়াই ৫ থেকে ১০ লাখ বিদেশী শ্রমিক দেশে অবৈধভাবে কাজ করছে। এতে বাংলাদেশ বিপুল বৈদেশিক মুদ্রা হারাচ্ছে।

বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ তথ্য জানান এবং এ ব্যাপারে সরকারের কঠোর মনিটরিংয়ের আহ্বান জানান।আনিসুল ইসলাম বলেন, অবৈধ এসব বিদেশী শ্রমিকরা মজুরি হিসেবে মোটা অংকের টাকা নিচ্ছেন যা দেশে আর্থিক ও কর্মসংস্থানের সঙ্কট তৈরি করছে।

সূত্র : বাসস

Top