রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে মন্তব্য করে নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘রাতারাতি সব সংকট দূর হবে না।রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো।অর্থপাচার রোধে কাজ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘টাকার মূল্য কমে গেছে, সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে দেখি কী করা যায়! অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। একটু সময় দেন।

বর্তমান অর্থনীতিতে যে সংকট সেটা কীভাবে কাটিয়ে উঠবেন এবং দ্রব্যমূল্য বৃদ্ধি কি কৃত্রিমভাবে করা কি না- সে বিষয়ে সরকারের করণীয় কী, জানতে চাইলে অর্থমন্ত্রী বরেন, আমার করণীয় বলতে আমাকে একটু সময় দিতে হবে। সমস্যার বিষয়ে আমরা সবাই জানি। আমি দেখছি এবং বোঝার চেষ্টা করছি। পাশাপাশি সমাধানের চেষ্টা করবো।আমরা কতদিন অপেক্ষা করবো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমিতো বসে থাকার লোক না, নেত্রী যে দায়িত্ব দিয়েছেন সেটা আমি দায়িত্ব নিয়ে করবো।বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কীভাবে সমন্বয় করবেন- জানতে চাইলে তিনি বলেন, মিলেমিশে কাজ করতে হবে। অর্থ মন্ত্রণালয় তো একা পারবে না।অর্থপাচার হচ্ছে- এ বিষয়ে আপনার মন্ত্রণালয়ে কোনো কর্মপরিকল্পনা আছে কি না- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, পরিকল্পনা নিতে সময় লাগবে। আমিতো মাত্র এলাম। চ্যালেঞ্জের বিষয়ে আমরা সবাই জানি। সমাধান করতে হবে।কোন কাজগুলো অগ্রাধিকার দিয়ে করবেন জানতে চাইলে তিনি বলেন, দেখতে হবে। একটু সময় দিন। এভাবে তো হয় না- কাল অর্থমন্ত্রী হলাম আজই সব ঠিক করে দেবো।সামনে রমজান মাস, সেটা নিয়ে কী পরিকল্পনা- এমন প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, আগে দেখি না। সময় দিতে হবে। আমাদের সময় দেন। আমাদের অগ্রাধিকার হলো রোজার কথা চিন্তা করতে হবে।অর্থনীতির চ্যালেঞ্জগুলো নিয়ে যদি কিছু বলতেন- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেগুলো নিয়েতো কাজ করবো। রাতারাতি কিছু করা যাবে না।

Top