পাতানো নির্বাচনকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করে দেশপ্রেমিক জনতা সরকারকে লাল কার্ড দেখিয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

পাতানো নির্বাচনকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করে দেশপ্রেমিক জনতা সরকারকে লাল কার্ড দেখিয়েছে


মোহাম্মাদ আরিফ হোসেন: একতরফা অবৈধ প্রহসনের নির্বাচনকে বর্জন করে সেন্টারে গিয়ে ভোট না দেওয়ায় দেশপ্রেমিক ঈমানদার জনতাকে প্রাণঢালা অভিনন্দন, আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর বলেন ভোট বর্জনের মাধ্যমে সচেতন দেশবাসি স্বৈরাচারি সরকারকে লাল কার্ড দেখিয়ে প্রমাণ করলো দলীয় সরকারের পাতানো তথাকথিত এ নির্বাচনের নাটক শুধু দেখতেই চায়না বরং ঘৃণাভরে প্রত্যাখ্যাণ করেছে।ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আজ এক বিবৃতিতে গোটা দেশে ভোটারবিহীন ভোট কেন্দ্রগুলোর করুন দশা পরিলক্ষিত হতে দেখে বলেন, দলান্ধ, বধির নির্বাচন কমিশন ভোটপ্রদানের পার্সেন্টিসের যে কল্পকাহিনী উল্লেখ করেছে, তা শুধু হাস্যকর; মিথ্যাই নয় বরং কোথাও রাতে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখা, কোথাওবা প্রকাশ্য দিবালোকে গুন্ডাবাহিনীর ব্যালটপেপারে সিল মারার হলি খেলার ঘটনা ঘটিয়ে ভোটারবিহীন ভোটের আইওয়াস কাউন্ট করা হয়েছে।

হযরত পীর সাহেব চরমোনাই বলেন, দেশব্যাপী ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন-এর দাবানল যেভাবে জ্বলে উঠছে, দেশবাসি জাতীয় সরকারের অধিনে একটি গ্রহণযোগ্য সুষ্ঠ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তা প্রশমিত করবে, ইনশাআল্লাহ।

Top