আ.লীগের সমর্থকরাও ভোটকেন্দ্রে যায়নি বিএনপি তো নয়-ই - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

আ.লীগের সমর্থকরাও ভোটকেন্দ্রে যায়নি বিএনপি তো নয়-ই


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : বিএনপির ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ ভোট বর্জন করেছে বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।রোববার (৭ জানুয়ারি) দুপুরে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলন তিনি এ দাবি করেন।মঈন খান বলেন, ভোটারশূন্য ভোটকেন্দ্রই প্রমাণ করেছে বিরোধী দলের নির্বাচন বর্জনের আন্দোলন সফল হয়েছে।সালের নির্বাচনের পুনরাবৃত্তি হয়েছে অভিযোগ করে তিনি বলেন,বিএনপিই শুধু নয়,আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দেয়নি। আজ ভোটের দিন সরকারের সাজানো নাটকের মূল মঞ্চায়ন হয়েছে।বিশ্বের কাছে প্রহসনের নির্বাচনের রহস্যভেদ হয়ে গেছে।মঈন খান বলেন,ভোটকেন্দ্রগুলো ভোটারশূন্য। কিছু কিছু ভোটকেন্দ্রে কিছু লোককে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।কারণ,সারা বিশ্বে ভোট নিয়ে সরকারের মিথ্যাচার প্রকাশিত হয়ে গেছে। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি দেখানোর এই যে সাজানো নাটক, এতেই প্রমাণ হয় দেশে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো রকম অগণতান্ত্রিক পন্থা বিএনপি অবলম্বন আগেও করেনি, করবেও না। শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে নৈতিক আস্থা ও জনগণের প্রতি বিশ্বাস থেকেই শান্তিপূর্ণ আন্দোলন করে যাবে।বিএনপি আন্দোলনে সফল দাবি করে মঈন খান আরও বলেন,সরকার বিএনপির ১৫০ জনকে নির্বাচনে নিতে চাইলেও পারেনি। ২৮ অক্টোবরের পর ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, বিগত এক সপ্তাহে বিশ্বের গণমাধ্যমে দেশে ভুয়া নির্বাচন হচ্ছে বলে স্থান পেয়েছে।জনগণের প্রতি ধন্যবাদ জানিয়ে মঈন খান বলেন, প্রহসনের নির্বাচন বর্জন করায় জনগণকে স্যালুট। গণতন্ত্রের বিষয়ে দেশের মানুষ কখনও আপস করেনি।

Top