ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘোষিত নির্বাচনি ইশতেহার প্রত্যাখ্যান - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘোষিত নির্বাচনি ইশতেহার প্রত্যাখ্যান


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘোষিত নির্বাচনি ইশতেহার প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, সম্পূর্ণ একতরফা নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগ নিজেরা নিজেরাই এই নির্বাচন করছে। যেখানে বিএনপিসহ ৬৩ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে, সেখানে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা জাতির সঙ্গে তামাশা ছাড়া কিছু নয়। বুধবার রাজধানীতে পৃথক দুই কর্মসূচিতে বিএনপি নেতারা এসব কথা বলেন।ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে দুপুরে জাতীয় প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের এই ইশতেহার আমরা প্রত্যাখ্যান করছি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সেলিমা রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ মানে আপনার সুবিধাভোগী কিছু লোক আছে, তারা সুবিধা ভোগ করবে। আর সাধারণ মানুষ অ্যানালগের মধ্যে ধুঁকে ধুঁকে মরবে, যা এখন হচ্ছে।তিনি আরও বলেন, আজকে বাংলাদেশের সবাই জানে একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। সে নির্বাচন একদলীয় বাকশালের নির্বাচন। এ নির্বাচন ইতোমধ্যে হয়ে গেছে। এখন যা হচ্ছে তা সব নাটক, সবাইকে দেখানোর জন্য ৭ জানুয়ারি শুধু ঘোষণা দেবে।

বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের ইশতেহার পাঠ সার্কাসের জোকারের মতো তামাশা। এটি জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়। সরকার জোর করে একতরফা নির্বাচন করে দেশটাকে জাহান্নাম বানানোর অপচেষ্টা করছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, কোনো এলাকার কোথাও ভোটের আমেজ কিংবা উৎসব নেই। মানুষের ভেতরে ভোট নিয়ে আলাপ-আলোচনা নেই। এলাকায় এলাকায় যখন নৌকার সমর্থনে মাইকে প্রচার চালায় তখন মানুষ দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর সাধারণ মানুষ বলে, এটা ভোট না, এটা ৩০০ আসনে ভাগবাঁটোয়ারার নাটক।বুধবার দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি ইশতেহার ঘোষণা করে আওয়ামী লীগ। সকালে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠান থেকে এই ইশতেহার ঘোষণা করেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Top