নির্বাচনকে একতরফা প্রহসন উল্লেখ করে নতুন কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

নির্বাচনকে একতরফা প্রহসন উল্লেখ করে নতুন কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ


মোহাম্মাদ আরিফ হোসেন: আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে একতরফা প্রহসন উল্লেখ করে নতুন কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার থেকে চার দিন গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা। এরপর নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবে দলটি।মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করে দলটি। এর আগে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সভায় নতুন কর্মসূচি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক শহিদুল ইসলাম কবির জানান, ‘একতরফা প্রহসনের নির্বাচন বর্জনে বুধবার ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা চালাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি অবৈধ প্রহসনের নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

Top