২০২৪ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা - Alokitobarta
আজ : বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
"নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে" কর্ণফুলী টানেল প্রকল্পে আর্থিক অনিয়মের তদন্ত: নজরে সাবেক উপ-প্রকল্প পরি... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার

২০২৪ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :২০২৪ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা।এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (ইএএস) জানিয়েছে, গণনা অনুযায়ী আগামী বছর ১১ মার্চ (সোমবার) দেশটিতে পবিত্র রমজান শুরু হতে পারে।এর আগে ১৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডারে বলা হয়েছিল,দেশটিতে ২০২৪ সালে রমজান মাস শুরু হবে ১২ মার্চ (মঙ্গলবার)।সেসময় দেশটিতে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকবে।তবে ইএএস’র চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন,আগামী বছর সংযুক্ত আরব আমিরাতে শীতের মৌসুমে রমজান শুরু হবে। তিনি আরও জানান, ২০৩১ সাল অর্থাৎ ১৪৫৩ হিজরি পর্যন্ত আমিরাতে রমজান মাস শীতকালেই শুরু হবে।আইএসিএডির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস ২৯ দিন হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।সেই অনুযায়ী, আমিরাতে রমজানের শেষ দিন হবে আগামী বছরের ৮ এপ্রিল।

ইসলামের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত রমজান। এ মাসে সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। এক বলা হয় সিয়াম সাধনা বা রোজা।রমজান উপলক্ষে মুসলিমরা সারাবছর প্রস্তুতি নেন। এই সময় মুসলিম দেশগুলো অফিস, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মঘণ্টা কমিয় আনে। বিশ্বজুড়ে আনন্দ, রহমত ও আধ্যাত্মিকতার আবহ নিয়ে আসে রমজান।রমজান মাস শেষ হলেই আসে শাওয়াল। এই মাসের প্রথম দিন উদযাপিত হয় ঈদুল ফিতর। দান, জাকাত, নামাজ ও আত্মীয়দের সঙ্গে খাবার খাওয়াসহ নানা রকম আনন্দ উৎসবে ঈদ পালন করেন মুসলিমরা।

Top