জাতীয় সংসদ নির্বাচন তামাশার, পাতানো ও একতরফা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জাতীয় সংসদ নির্বাচন তামাশার, পাতানো ও একতরফা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তামাশার, পাতানো ও একতরফা উল্লেখ করে নির্বাচনি তফশিল বাতিলের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চব্বিশের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোটকে জাতীয় নির্বাচন নয় বলে আখ্যা দিয়েছে দলটি। তারা বলছে, এই নির্বাচন আওয়ামী লীগের কাউন্সিল।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধের দাবিতে শুক্রবার জুমার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন দলটির নেতারা।ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এ সময় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তামাশার নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। জনগণের টাকায় এই নির্বাচন হতে দেওয়া হবে না।

এ সময় আরও বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম, অধ্যাপক নাসির উদ্দিন খান, ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম, অ্যাডভোকেট মুহাম্মদ মশিউর রহমান, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতি হাফিজুল হক ফাইয়াজ, ইউসুফ পিয়াস, মাইদুল হাসান সিয়াম প্রমুখ।নেতারা বলেন, ‘নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক পদে দলীয় লোক বসিয়ে একপাক্ষিক নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। নির্বাচন বন্ধে ২৬ ডিসেম্বর সারা দেশের জেলা প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হবে।তাদের দাবি না মানলে চরমোনাই পির কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন বলে জানান ইসলামী আন্দোলনের মহাসচিব। সভা শেষে রাস্তায় মিছিল বের করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। পরে মিছিল না করেই ফেরত যান দলটির নেতাকর্মীরা।

Top