হরতাল-অবরোধে ২৬৩ যানবাহন পুড়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

হরতাল-অবরোধে ২৬৩ যানবাহন পুড়েছে


মোহাম্মাদ আরিফ হোসেন : নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল প্রত্যাখ্যান করে আন্দোলনে থাকা বিএনপি দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে। এসব কর্মসূচিতে ঢাকাসহ সারা দেশে অগ্নি-নাশকতার ঘটনা ঘটছে নিয়মিতভাবে।ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে এ পর্যন্ত সারা দেশে ২৬৩টি যানবাহন পোড়ানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাস পুড়েছে। গত এক মাস দশ দিনে ১৬২টি বাস পোড়ানো হয়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সবশেষ হিসাবে এ পরিসংখ্যান উঠে এসেছে।শুক্রবার ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, গত এক মাসে গাড়ি ছাড়াও ১৫টি স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া অ্যাম্বুলেন্সও ভাঙচুর করা হয়েছে।

শাহজাহান শিকদার বলেছেন, ২৬৩টি পুড়িয়ে দেওয়া বাহনের মধ্যে ১৬২টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কভার্ডভ্যান আছে। এছাড়া ৮টি মোটরসাইকেল এবং ট্রেনসহ অন্যান্য গাড়ি পুড়েছে ২৬টি।সবশেষ বৃহস্পতিবার দুপুরে ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তরঙ্গ প্লাস’ নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

Top