এই নির্বাচন অবৈধ নির্বাচন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

এই নির্বাচন অবৈধ নির্বাচন


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেছেন,এই নির্বাচন অবৈধ নির্বাচন।এই নির্বাচন দেশের মানুষ মানে না। আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দেশবাসীকে আহ্বান জানাব,এ নির্বাচনে কেউ যেন কোনো সহযোগিতা না করে।এ সময় আগামী ৮ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা ঢাকায় ফের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তিনি।সোমবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আশরাফ আলী আকন এ কথা বলেন। নির্বাচনি তফশিল বাতিলসহ বিভিন্ন দাবিতে এ বিক্ষোভের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।

সমাবেশ শেষে মিছিল নিয়ে বের হওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। দলটির নেতাদের অভিযোগ, মিছিলকে বানচাল করতে পল্টন মোড়ে দুর্বৃত্তরা মুহুর্মুহু ককটেল নিক্ষেপ করে। তবে এতে কেউ আহত হননি।দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন-প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।

Top