বিআরটিসি চালু করল ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি’ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার এক বছরে দুই বার বদলি! বিআরটিসির সৎ কর্মকর্তাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি চক্র রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান পূজা ও সরকারি ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের লম্বা ছুটিতে বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০ স্বৈরাচার ফেরার পথ খুলে দেওয়া হবে শহীদদের সঙ্গে গাদ্দারি ইশরাকের নাটকীয় পদত্যাগ,রাতে গুজব দাবি, দিনে সত্যতা স্বীকার প্রতিমন্ত্রীর জুলাই সনদ বাস্তবায়নে জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

বিআরটিসি চালু করল ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি’


মোহাম্মাদ রফিকুল ইসলাম: স্বাধীন বাংলাদশে রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা। তার আর্দশ, ত্যাগ, দেশপ্রেম ও বলিষ্ট নেতৃত্বকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি’ চালু করেছে।মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী বিআরটিসি ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরির’ শুভ উদ্বোধন করেছেন। বুধবার (১৫ নভেম্বর) থেকে দর্শনার্থীরা এ লাইব্রেরিতে বই পড়তে পারবেন।বাস্তব সম্মত ও সৃজনশীল চিন্তাশক্তি থাকলে যে একটি ভঙ্গুর, দুর্নীতিগ্রস্ত ও জরাজীর্ণ প্রতিষ্ঠানকে উন্নত করা সম্ভব বলে জানিয়েছেন বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম।

বিআরটিসি চেয়ারম্যান বলেন, বিআরটিসিতে নগর পরবিহন, মেট্রোরেলের শাটল বাস সার্ভিস, চট্টগ্রামে পর্যটক বাস সার্ভিস, এলিভেটেড এক্সপ্রসেওয়ে শাটল বাস সার্ভিস, কক্সবাজারে ট্যুরিস্ট বাস সার্ভিসের পাশাপাশি আরও একটি অবিস্মরণীয় সংযোজন।নতুন প্রজন্মসহ সর্বমহলে বঙ্গবন্ধুর আদর্শ, নীতি জীবন ইতিহাস এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে জাতির সামনে তুলে ধরার জন্য ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি’ বাসটি উদ্বোধন করা হয়েছে। যাদের বই সংগ্রহ করে পড়ার সুযোগ নেই তারা এ লাইব্রেরির মাধ্যমে মনোরম পরিবেশে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, মুক্তিযুদ্ধ ও বাংলাদশে সর্ম্পকে জানতে পারবে বলে জানিয়েছেন বিআরটিসি চেয়ারম্যান।

Top