আওয়ামী লীগ শুক্রবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

আওয়ামী লীগ শুক্রবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু


মো.মুরাদ হোসেন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগ শুক্রবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে। ওই দিন দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার এই তথ্য জানিয়েছেন। বুধবার নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা পর সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় মনোনয়ন ফরম বিক্রির ঘোষণা দেন তিনি।

দলীয় একটি সূত্র যুগান্তরকে জানিয়েছে, শুক্রবার (১৭ নভেম্বর) তেজগাঁওয়ে দলের ঢাকা জেলা কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। একই সময় আওয়ামী লীগের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে মনোনয়ন প্রত্যার্শীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। এজন্য এ কার্যালয়ে বিভাগ ওয়ারী পৃথক বুথ স্থাপন করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য দুইটি এবং অন্য ৬টি বিভাগের জন্য একটি করে বুথ থাকছে বলে জানা গেছে। আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের আগেই ঘোষণা দিয়েছেন এবার দলীয় মনোনয়ন ফরম কিনতে লাগবে ৫০ হাজার টাকা। আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করতে পারেন দলের সভাপতি শেখ হাসিনা।

Top