ব্যাংক খাতে সুশাসন ফেরাতে কঠোর বার্তা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

ব্যাংক খাতে সুশাসন ফেরাতে কঠোর বার্তা


মোহাম্মাদ রফিকুল ইসলাম : ব্যাংক খাতে সুশাসন ফেরাতে কঠোর বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। তিনি বিভিন্ন ব্যাংকের পর্ষদে থাকা পর্যবেক্ষকদের উদ্দেশে বলেছেন, ব্যাংকের আর্থিক অবস্থা অবশ্যই উন্নতি করতে হবে।যেটা নিশ্চিত করতে হবে ব্যাংকের ম্যানেজমেন্ট এবং পর্ষদের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো শৈথিল্য দেখানো হবে না।বুধবার (২৭ সেপ্টেম্বর) দিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন।নতুন বছরের মুদ্রাস্ফীতি ঘোষণার আগে অর্থনীতিবিদ, চেম্বার অব কমার্স, বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতামত নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ২১ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছেন, মূল্যস্ফীতির চাপ, ডলারে বাজারে অস্থিতিশীলতা এবং লাগামহীন খেলাপি ঋণ অর্থনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে সবার আগে মূল্যস্ফীতি কমানো প্রথম কাজ। মূল্যস্ফীতি কমাতে পারলে এমনিতেই ডলার বাজার স্থিতিশীল হয়ে যাবে। জবাবে বাংলাদেশে ব্যাংকের পক্ষ থেকে তাকে জানানো হয়, সরকার এখন জমি অধিগ্রহণসহ বিভিন্ন খাতে খরচ কমিয়েছে। তাই বাংলাদেশ ব্যাংক থেকে এখন আর টাকা নেওয়ার প্রয়োজন হচ্ছে না। সরকার বাংলাদেশ ব্যাংক থেকেও এখন ঋণ নিচ্ছে না। তবে প্রয়োজন হলে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারবে সরকার।

Top